ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশীয় ধাঁরালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। বুধবার নবাবগঞ্জ থানা সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাত অানুমানিক পৌনে তিনটার দিকে দুর্ধর্ষ ডাকাত দল দেশীয় ধাঁরালো অস্ত্র-সহ হরিষকুল পূর্বপাড়া এলাকায় আবদুল মতিন(৫৮) এর বাড়ীতে প্রবেশ করে ভয়-ভীতি প্রদর্শন করে এবং গুরুতর জখম করে বসত ঘরে ও অটো-রিকশা রাখার গ্যারেজে ডাকাতির চেষ্টা করে। এ সময়ে বাড়ির লোকজনের অাত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ডাকাতদের অাটক করে গণপিটুনি দেয়। এলাকার লোকজন মোবাইল ফোনে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সিরাজুল ইসলাম( পিপিএম) এর নেতৃত্বে এসআই মো. লিয়াকত হোসেন খান, এএসআই জয়নাল আবেদীন সহ অন্যান্য অফিসার ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন অাটককৃত ৫ দুর্ধর্ষ ডাকাতকে পুলিশের নিকট সোপর্দ করে। ঘটনাস্থল থেকে ডাকাতি করার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র তালা কাটা কাটার, লোহার শাবল, রামদা ও ডাকাতি করা লুন্ঠিত অটো গাড়ী জব্দ করে পুলিশ। গণপিটনীর শিকার ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা বিভিন্ন জেলায় ডাকাতি করে বলে স্বীকার করে। অাটককৃত ডাকাতরা হলো- বগুড়া জেলার শেরপুর,উপজেলার খামার কান্দি গ্রামেরঅা. মজিদের ছেলে নুর আহমেদ (২৮), ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকটের চর গ্রামের শেখ হালেমের ছেলে শেখ বাবু(৩০), ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার তালতলা গ্রামের বোরহানের ছেলে (পালক পিতা-আ. গফুর) রমজান(৩৭) ও পাবনার ভাঙ্গুরা উপজেলার চাঁদপুর গ্রামের মো. আ. হামিদের ছেলে মো. ফরহাদ (২৫)। বর্তমান সময়ে রমজান দোহার উপজেলার পুষ্পখালী গ্রামে এবং অাটককৃত অন্যরা সাভারের হেমায়েতপুর তিব্বত ফারুকের ম্যাসে বসবাস করছিল। উক্ত ডাকাতদের বিরুদ্ধে নবাবঞ্জ থানায় মামলা (মামলা নং-১৬, তাং-১৭/১১/২০২0 খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড) রুজু করা হয়েছে। বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য ডাকাতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।